প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নওগাঁর মান্দা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত ৫ লাখ টাকার অবৈধ জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই জালগুলো পুড়িয়ে ধ্বংস করার কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘জবই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহে মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প’ এর আওতায় মান্দা ও উথরাইল বিলে মাছের প্রজনন এবং জীববৈচিত্র সংরক্ষণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ২ হাজার মিটার বেড়জাল এবং ৭টি রিংজাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ৫ লাখ টাকা।
জাল ধ্বংসের এই প্রক্রিয়ায় মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপংকর পাল, জেলা ফিল্ড ফ্যাসিলিটেটর মোজাফফর হোসেন, অফিস সহকারী জিয়াউল হকসহ মৎস্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন