প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা তিনি বিভিন্ন সময় প্রকাশ করলেও, সেই দায়িত্ব কখনোই পাননি। তবে, সাবেক এই ক্রিকেটার জাতীয় দলের কোচ হওয়ার জন্য নিজেকে যোগ্য বলে দাবি করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা বলেন।
সুজন মন্তব্য করেন, ‘আমার ব্রেড অ্যান্ড বাটার কোচিং। যদি বোর্ড মনে করে, আমি সামর্থবান, তারা যদি অফার করে, আমি অবশ্যই দায়িত্ব নেব।’
বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডে পরামর্শক হিসেবে কাজ করছেন। এ প্রসঙ্গে সুজন বলেন, ‘এখন তো প্রেসিডেন্টের দেওয়া একটি দায়িত্ব রয়েছে- গেম ডেভেলপমেন্টের কনসালটেন্ট। উনি হয়ত ভেবেছেন, আমি এখানে অবদান রাখতে পারব।’
তিনি আরও জানান, তাকে যোগ্য মনে করার জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। সুজন বলেন, ‘আমি যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব। ফাহিম এখানে চেয়ারম্যান, তার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা রয়েছে।’
মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে সুজনের সম্পর্ক ভালো নয় বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, “এটা তো মানুষ বলে। কী ঝামেলা? আমি আর সালাউদ্দিন তো এটা মনে করি না। ছোটবেলা থেকে আমরা দুজন একে অপরকে ভালোভাবে চিনি, একসঙ্গে খেলেছি। পরে দুজনেই কোচিংয়ে এসেছি। তার সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক।”
তিনি আরও বলেন, “সালাউদ্দিন কোচ হিসেবে অনেক পরিণত হয়েছে, বড় পরিসরে কোচিং করছে। আমি মনে করি না তার সঙ্গে কখনো কোনো সমস্যা ছিল। সালাউদ্দিনই এটা বলবে। আমাদের সবসময় কথা হয়, ফোনেও কথা হয়। কোচিংয়ে আমরা দুজন দুই দলকে কোচিং করেছি। কখনও সে চ্যাম্পিয়ন হয়েছে, কখনও আমি। এটার জন্য তো সম্পর্ক খারাপ হওয়ার কথা নয়। বরং সে ভালো করলে আমি খুশি হই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন