প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের মহাসড়কে সংঘটিত একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দুটি মিনিবাস ট্যাক্সি এবং একটি এসইউভি জড়িত ছিল।
দেশটির সড়ক নিরাপত্তা বিষয়ক সরকারি অংশীদারী সংস্থা সোমবার (১৪ সেপ্টেম্বর) এই তথ্য প্রকাশ করে।
রোড ট্রাফিক ম্যানেজমেন্ট করপোরেশন (আরটিএমসি) জানায়, দুর্ঘটনাটি লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী সড়কে ঘটেছে। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে এই এলাকা অবস্থিত।
বার্তা সংস্থা এএফপি কেপটাউন থেকে এই খবরটি জানায়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ৯টায় (জিএমটি) যানবাহনগুলোর মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ এএফপিকে জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা তদন্ত শুরু করেছে। এ ছাড়া, আরও কয়েকজন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আরটিএমসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১১ হাজার ৪৮৫ জনের মৃত্যু হয়। আগের বছরের তুলনায় এই সংখ্যা ৫ শতাংশের বেশি কম। নিহতদের অধিকাংশই ছিলেন পথচারী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন