প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে, নতুন করে ১ হাজার ২৭০ জন সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ১ হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে এবং ১১৩ জনকে নিশ্চিত হাম রোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এভাবে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট শনাক্ত হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে পৌঁছেছে, যার মধ্যে নিশ্চিত রোগী ২০ হাজার ৮৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়সীমায় হামের উপসর্গ নিয়ে সারাদেশে মোট ১ লাখ ৬২ হাজার ৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।
রোগীর মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, তবে উপসর্গে ১১ শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৭৫ জন শিশু মারা গেছে, এবং নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০১ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন