প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন একটি সহযোগী প্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) গঠনের পরিকল্পনা হাতে নিয়েছেন, যা বিশ্বকাপসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও পরিচালনার জন্য ২০ বিলিয়ন ডলার উদ্বৃত্ত করেছে। এই পরিকল্পনাটি ফুটবলবিশ্বে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটারও এই পরিকল্পনাকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিশ্বকাপ একটি বাণিজ্যিক সম্পদ নয়, বরং এটি এমন কিছু, যা কয়েকজন নির্বাহীর মালিকানায় থাকতে পারে না।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে ফিফার অষ্টম সভাপতি ব্ল্যাটার বলেন, 'ফুটবল কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নয়। এটি মানুষের।'
তিনি আরও বলেন, 'যদি ফিফাকে মুনাফাকেন্দ্রিক করপোরেট কাঠামোয় রূপান্তর করা হয়, তবে সংস্থাটি তার আত্মা হারাবে।' ১৯৯৮ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত টানা ১৭ বছর ফিফার সভাপতির দায়িত্ব পালন করেছেন ব্ল্যাটার।
গত মঙ্গলবার (২৮ জুলাই) ফিফা ঘোষণা করে, বিশ্বকাপ ও অন্যান্য টুর্নামেন্ট পরিচালনার জন্য তারা একটি নতুন সাবসিডিয়ারি গঠন করবে এবং এর সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বাইরের বিনিয়োগকারীদের কাছে বিক্রি করবে। এই পরিকল্পনাটি ইউরোপীয় ফুটবল মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে উয়েফা অভিযোগ করেছে, ফিফা কার্যত বিশ্ব ফুটবলকে বিক্রির জন্য তুলে দিচ্ছে।
ব্ল্যাটারের মতে, বিশ্বকাপকে কখনোই এমন একটি বিনিয়োগপণ্যে পরিণত করা উচিত নয়, যেখানে প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র লাভের আশায় বিনিয়োগ করবে।
তিনি বলেন, 'ফিফা বিশ্বকাপ কোনো বাণিজ্যিক সম্পদ নয়, যা কয়েকজন নির্বাহীর মালিকানাধীন। এটি বিশ্ব ফুটবলের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।'
তিনি আরও যোগ করেন, 'ফিফা বিশ্বকাপের মালিক নয়, বরং এর অভিভাবক।'
ব্ল্যাটার জানান, এই পরিকল্পনার কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন এবং নিজের সভাপতিত্বকালে এমন কিছু করার কথা কখনো ভাবেননি। তার মতে, যেসব বিনিয়োগকারী প্রভাব বিস্তার ও মুনাফার লক্ষ্য নিয়ে আসে, তাদের স্বার্থ সদস্যভিত্তিক ক্রীড়া সংগঠনগুলোর মূল উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক।
ব্ল্যাটারের ভাষায়, 'আধুনিক ফুটবল এক শতাব্দীরও বেশি সময় ধরে টিকে আছে, কারণ এটি মানুষের খেলা।'
তিনি বলেন, 'এই মূলনীতির কখনোই পরিবর্তন হওয়া উচিত নয়।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন