প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ঘিরে সাজ সাজ রব চলছে। এই নির্বাচনে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে লড়ছেন। নির্বাচনী প্রচারণার জন্য তার মা কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা মঞ্চে এসে কেঁদে ফেলেছেন।
কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা ও তার মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তির একটি ছবি সংগৃহীত।
জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় সিনেমা ‘চাঁদের আলো’ ও ‘শ্রাবণ মেঘের দিন’-এর নায়িকা রুমানা ইসলাম মুক্তি দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকলেও সবসময় এফডিসির শিল্পীদের সুখ-দুঃখে পাশে ছিলেন। বর্তমানে তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এবার সরাসরি ‘আরমান-মুক্তি’ পরিষদের প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইতোমধ্যে নির্বাচনী আমেজে গত বুধবার রাতে আরমান-মুক্তি পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে এক আবেগঘন পরিস্থিতি তৈরি হয়। ঢালিউডের সোনালী যুগের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা বেগম মেয়ে মুক্তির জন্য ভোট চাইতে এসে মঞ্চে প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। তার এই আকুতি ও কান্না উপস্থিত সাধারণ শিল্পীদের মনেও গভীর প্রভাব ফেলে।
এটা জানা গেছে, মূলত মুক্তি নিজের একান্ত ইচ্ছায় এই নির্বাচনে আসতে চাননি; বরং তার মায়ের দীর্ঘদিনের আকাক্সক্ষা, সাধারণ সদস্যদের আগ্রহ এবং মায়ের স্বপ্ন পূরণের জন্য তিনি ভোটে দাঁড়িয়েছেন। মা আনোয়ারার একটাই চাওয়া—তার মেয়ে যেন চলচ্চিত্রের মানুষের পাশে দাঁড়াতে পারে এবং তাদের কল্যাণে কাজ করতে পারে।
প্যানেল পরিচিতি অনুষ্ঠানের মঞ্চে প্রবীণ অভিনেত্রী আনোয়ারা যখন বক্তব্য দিতে গিয়ে পুরোনো দিনের স্মৃতির কথা ধরে আসছিলেন, তখন তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। কারণ এফডিসির সঙ্গে তার জীবনের বহু বছরের স্মৃতি আছে।
জীবনের এই শেষ সময়ে এসে যখন তিনি মেয়ের জন্য সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করার সময়, তখন তিনি নিজের কান্না চেপে রাখতে পারেননি। মাইক্রোফোনের সামনে এসে তিনি ডুকরে কেঁদে ওঠেন এবং বলেন, ‘আমার মেয়ে আপনাদেরই বোন, মেয়ে এবং সহকর্মী। ও আমার স্বপ্নপূরণ করতে এখানে এসেছে। আপনাদের জন্য কাজ করতে চায়। আপনারা ওকে ফিরিয়ে দেবেন না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন