প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশালে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশগ্রহণের সময় অসুস্থ হয়ে মারা গেছেন জিএম মনির হোসেন (৫৪) নামে এক যুবদল নেতা।
এই ঘটনা ঘটে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের কাটপট্টি রোড এলাকায়।
জিএম মনির হোসেন বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি নগরের রোকেয়া আজিম সড়কের বাসিন্দা ছিলেন।
বরিশাল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে জেলা ও মহানগর যুবদলের কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মিছিলের আয়োজন করা হয়েছিল। মনির মহানগর যুবদলের মিছিলে অংশগ্রহণ করেছিলেন।
তিনি আরও জানান, যখন মিছিলটি কাটপট্টি এলাকায় পৌঁছায়, তখন হঠাৎ রাস্তায় পড়ে যান মনির হোসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, "এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। মনির যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।"
এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের সদর রোডে বরিশাল জেলা ও মহানগর যুবদল পৃথক সমাবেশ ও মিছিল করে। মহানগর যুবদল নগরের অশ্বিনী কুমার হলসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি মিছিল বের করে। দলীয় নেতাদের মতে, মিছিল চলাকালীন মনির হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
জিএম মনির হোসেনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি ও যুবদলের স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন