প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের সাইক্লিস্ট সবুর হোসেন অসুস্থতার কারণে পুরুষদের সাইক্লিংয়ের রোড রেসিংয়ে অংশগ্রহণ করতে পারেননি। তিনি গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন। স্থানীয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সেবন করার পরও প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পাননি সবুর।
রোড রেসিংয়ে নামার কথা ছিল বুধবার (২৩ সেপ্টেম্বর) তার। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত এই ইভেন্ট থেকে সরে দাঁড়াতে বাধ্য হন তিনি।
বাংলাদেশের হয়ে এই ইভেন্টে অংশগ্রহণ করেন আরেক সাইক্লিস্ট শাহাদাত হোসেন। কিন্তু তিনিও পুরো রেস শেষ করতে পারেননি। প্রথম ল্যাপ শেষ করার পরেই তিনি প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নেন।
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জানান, জ্বরে শারীরিকভাবে দুর্বল থাকা সত্ত্বেও ফিটনেস ফিরে পেতে চেষ্টা করেছিলেন সবুর। কিন্তু শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মতো ফিট হতে পারেননি তিনি। তাই বাধ্য হয়ে রোড রেসিং থেকে নিজেকে প্রত্যাহার করে নেন এই সাইক্লিস্ট।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন