প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং যৌন হয়রানির ঘটনার ক্ষেত্রে 'জিরো টলারেন্স' নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা অপরিহার্য।
তিনি সোমবার (১২ অক্টোবর) সকালে শিশু একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও জাতীয় কন্যা দিবসের অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি উল্লেখ করেন, সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনার দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করা প্রয়োজন। তিনি বলেন, "দেশ অনেক ক্ষেত্রে এগিয়ে গেলেও কিছু কিছু ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছে।"
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের প্রতি খেয়াল রাখা তাদের দায়িত্ব। তবে, মেয়েরা ঘরে থাকবে এই ধরনের চিন্তা থেকে বেরিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আরও বলেন, অন্যায় শিকার হলে চুপ না থেকে প্রশাসনকে জানাতে হবে। তিনি উল্লেখ করেন, সরকার নারী ও শিশুদের নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে।
এ সময় রাষ্ট্রপতি সকল কন্যা শিশুদের মার্শাল আর্ট শেখার পরামর্শ দেন। তিনি বলেন, নারীদের সাফল্যের সাথে শুধু পরিবার নয়, দেশও জড়িত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন