প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সাংবাদিকদের স্বার্থ সুরক্ষার জন্য বরিশালের বাংলাদেশের সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুনকে সহ-সভাপতি এবং দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু এবং দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস.এন পলাশকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তারপর সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিনের মুখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনিকা চৌধুরীকে (যুগান্তর) নির্বাচিত করা হয়।
এছাড়া কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন- এম জহির (সকালের সময়), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউনেশন), এবং আরিফ হোসেন (বিজয় টিভি)।
সাধারণ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দুঃসময়ে বেশিরভাগ সংগঠন কার্যকর ভূমিকা পালন করতে অক্ষম হচ্ছেন। তাই আমাদের বিশ্বাস সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি যথেষ্ট অবদান রাখবে। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মী ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন