প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এখন ইয়াবা সংক্রান্ত একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মাত্র এক টাকার একটি জন্মনিয়ন্ত্রণ বড়ি বাজার থেকে ক্রয় করে, লাল বা গোলাপি রঙের প্রলেপ দিয়ে ভুয়া ইয়াবা তৈরি করা হচ্ছে। এতে অজানা ওষুধ সেবনের ফলে মাদকাসক্তদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
রাজশাহীর আইডি বাগানপাড়া রেললাইন এলাকা নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত ওই এলাকায় বিভিন্ন ধরনের মাদক কেনাবেচা হয়ে থাকে। মাদকসেবীদের আনাগোনা সেখানে চোখে পড়ে।
এছাড়া নগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তা, বুধপাড়া, কোট ঢালান, গুড়িপাড়া, রাজশাহী নিউমার্কেট এলাকা, হরিপুরসহ বিভিন্ন স্থানে কৌশলে ইয়াবা এবং ইয়াবার আদলে ওষুধ বিক্রির চক্র গড়ে উঠেছে।
স্থানীয়রা জানাচ্ছেন, এসব স্থানে চক্রগুলো প্রকৃত মাদকের পাশাপাশি ইয়াবার আদলে তৈরি রং করা মায়াবড়ি ও ডুরালাক্স ট্যাবলেট বিক্রি করছে। বিশেষ করে কম দামে মাদক পাওয়ার আশায়, অনেক তরুণ মাদকসেবী সেখানে ছুটে যাচ্ছে।
অনুসন্ধানে আরও জানা যায়, ইয়াবার আদলে এসব রং করা ট্যাবলেট মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে। ট্যাবলেটের গায়ে লাল বা গোলাপি রঙের মার্কার বা সাইনপেনের কালি লাগিয়ে ইয়াবার রূপ দেওয়া হচ্ছে। পরে প্রকৃত ইয়াবা বলে মাদকসেবীদের কাছে জন্মনিয়ন্ত্রণ ও কোষ্ঠকাঠিন্যের এসব ওষুধ বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদকসেবী জানিয়েছেন, ঘন ঘন অভিযানের কারণে অনেকেই ইয়াবা বিক্রি করছে না। তিনি জানান, একজনের কাছ থেকে দুই পিস ‘মাল’ (ইয়াবা) নিয়েছিলেন ২৮০ টাকা পিস হিসেবে। পরে খাওয়ার সময় দেখেন, সেগুলো আসলে ওষুধ। কারণ, ওই ওষুধ খাওয়ার পর তার পায়খানার বেগ অনেক বেড়ে গিয়েছিল।
আরেকজন জানান, এটি ইয়াবার মতো রূপ দেওয়া হয়। কিন্তু আসলে এটা মায়া বড়ি রং করে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে মহানগর পুলিশের মুখপাত্র (উপ-পুলিশ কমিশনার) গাজিউর রহমান জানিয়েছেন, শুধু ইয়াবা নয়, সব ধরনের মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে মহানগর পুলিশ মাদক বিক্রির আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং সেখান থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে মায়া বড়ি ও ডুরালাক্স ইয়াবার আদলে বিক্রি করার বিষয়ে তিনি অবহিত নন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন