প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জেলার শিবচর উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ দুইজন নিহত হয়েছে এবং আরো দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দ্বিতীয় খ- ইউনিয়নের মোড়লকান্দি এলাকায় শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম হচ্ছে, দ্বিতীয় খ- ইউনিয়নের মাদবরকান্দি গ্রামের খাইরুল মাদবরের স্ত্রী বিথী আক্তার (৩৫) এবং একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার (৯)। বিথী এবং আয়শা সম্পর্কে চাচি-ভাতিজি।
আহতদের মধ্যে রয়েছেন, একই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার (৯) এবং ব্যাটারিচালিত ভ্যানের চালক লিটন মিয়া (৩০)।
লিটন মিয়া, যিনি যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর পুত্র, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানান, বিথী আক্তার পরিবারের সদস্যদের নিয়ে কুতুবপুর ইউনিয়নে একটি আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার জন্য দুটি ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে রওনা হন।
পথে যখন তারা মোড়লকান্দি এলাকার নদীপাড়ে পৌঁছান, তখন তাদের বহনকারী একটি ভ্যান উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান উল্টে থাকা ভ্যানের যাত্রীদের চাপা দেয়, যে কারণে চারজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিথী আক্তার ও আয়শা আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে লিটন মিয়ার অবস্থার অবনতি হওয়ায়, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহমেদ আসিফ জানান, হাসপাতালের জরুরী বিভাগে চারজন আহতকে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর দুইজনকে মৃত ঘোষণা করা হয় এবং আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন