প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশিসহ বিভিন্ন মৌসুমি অসুস্থতার প্রকোপ বৃদ্ধি পায়। জীবাণুর সংক্রমণ কমাতে একটি সহজ অভ্যাস কার্যকর ভূমিকা রাখতে পারে, যা হলো নিয়মিত হাত ধোয়া।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা দীর্ঘকাল ধরেই হাত ধোয়ার গুরুত্বকে শ্বাসতন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের জীবাণুর সংস্পর্শ কমানোর একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে চিহ্নিত করে আসছেন।
কেন ছড়ায় মৌসুমি রোগ?
কোনো অসুস্থ ব্যক্তি যখন কাশি বা হাঁচি দেয়, তখন জীবাণু আশপাশের বিভিন্ন পৃষ্ঠে ছড়িয়ে পড়তে পারে। মোবাইল ফোন, কম্পিউটারের কিবোর্ড, ডেস্ক এবং নিয়মিত স্পর্শ করা অন্যান্য জিনিসে এসব জীবাণু জমা হতে পারে।
এছাড়া, কাশি বা হাঁচির সময় কেউ যদি মুখ বা নাক ঢেকে পরে বিভিন্ন জিনিস স্পর্শ করে, তবে জীবাণু তার হাতেও লেগে যায়। পরে সুস্থ কোনো ব্যক্তি সেই দূষিত বস্তু স্পর্শ করলে নিজের নাক, মুখ বা চোখে হাত দিলে সংক্রমণের ঝুঁকি তৈরি হয়।
কীভাবে উপকার করে হাত ধোয়া?
মৌসুমি অসুস্থতার জন্য দায়ী কিছু ভাইরাস বিভিন্ন পৃষ্ঠে কয়েক ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এর ফলে নিয়মিত স্পর্শ করা বস্তুগুলোর মাধ্যমে এসব জীবাণু সহজেই ছড়িয়ে পড়ে।
নিয়মিত হাত ধোয়া হাতে থাকা জীবাণু দূর করতে সাহায্য করে, ফলে তা মুখে পৌঁছানোর আগেই অপসারণ করা সম্ভব হয়। একই সঙ্গে অসুস্থ ব্যক্তি থেকে অন্যদের মধ্যে জীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকিও কমে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত হাত ধোয়ার সঙ্গে শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমার সম্পর্ক রয়েছে। এক গবেষণায় অংশগ্রহণকারীদের দিনে অন্তত পাঁচবার হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয় এবং দুই বছর ধরে তাদের পর্যবেক্ষণ করা হয়। এতে দেখা যায়, যারা নিয়মিত হাত ধুয়েছেন তাদের মধ্যে শ্বাসতন্ত্রের অসুস্থতার হার ৪৫ শতাংশ কম ছিল।
তবে বিশেষজ্ঞরা বলছেন, হাত ধোয়া সংক্রমণ প্রতিরোধের একটি গুরুত্বপূর্ণ উপায় হলেও এটি শতভাগ সুরক্ষা নিশ্চিত করে না। অসুস্থতা প্রতিরোধে অন্যান্য স্বাস্থ্যবিধিও মেনে চলা প্রয়োজন।
সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম
কার্যকরভাবে হাত ধোয়ার জন্য সঠিক পদ্ধতি অনুসরণ করা জরুরি। বিশেষজ্ঞদের পরামর্শ হলো—
কখন হাত ধোয়া উচিত?
প্রতিদিন কতবার হাত ধোয়া প্রয়োজন, তার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে জীবাণু ছড়ানোর ঝুঁকি বেশি থাকে এমন সময়ে অবশ্যই হাত ধোয়া উচিত। যেমন—
বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে মৌসুমি সর্দি-কাশিসহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
সূত্র: সামা টিভি অনলাইন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন