প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি একই সঙ্গে বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে দায়িত্বশীলতাও সমান গুরুত্ব বহন করে।
বিএনপি সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার (১৮ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এগুলো বলেন তিনি।
আতিকুর রহমান এতে উদাহরণ দিয়ে বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংবাদ প্রকাশে কোনো ধরনের প্রাতিষ্ঠানিক হস্তক্ষেপ করা হয়নি। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, এটির প্রতিফলন সমাজে দেখা যাচ্ছে। কিন্তু স্বাধীনতার পাশাপাশি বলিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চাও অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের সংবাদ পরিবেশন সংক্রান্ত আলোচনায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম অতিরঞ্জিত ও উসকানিমূলক কনটেন্ট প্রচার করে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে।
তিনি আরও উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে কেন্দ্র করে আইনগত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ, ভুয়া ফটোকার্ড এবং গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতায় সরকারের আস্থা রয়েছে উল্লেখ করে আতিকুর রহমান বলেন, সেই স্বাধীনতার অপব্যবহার করে গুজব, অপপ্রচার কিংবা অস্থিতিশীলতা সৃষ্টি কখনোই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানান, সকল গণমাধ্যমের উচিত তথ্য যাচাই করে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা—এটাই সরকারের আশা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন