প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে আজ বুধবার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সংশোধিত বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে।
পূর্বে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ছুটির দিন নির্ধারণ করা হয়েছিল বৃহস্পতিবার। তবে এই ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পূর্বের ছুটির তারিখ পরিবর্তন করেছে।
রোববার বিকালে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিকভাবে সংশোধন করা হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
ফাতেহা-ই-ইয়াজদহম কী: ‘ইয়াজদহম’ একটি ফারসি শব্দ, যার মানে ১১। ফাতেহা-ই-ইয়াজদহম হলো ১১তম দিনের ফাতিহা বা ফাতেহা শরিফ। প্রতি হিজরি সনের রবিউস সানি মাসের ১১ তারিখ এই দিবসটি পালন করা হয়।
বড়পীর হজরত আবদুল কাদির জিলানির (রহ.) ওফাত দিবস হিসেবে এটি পালন করা হয়। তিনি হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তার বিশাল অবদান রয়েছে। একে অনেক সময় ‘গেয়ারভি শরিফ’ নামেও অভিহিত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন