প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের আঘাতে অটোরিকশাচালকসহ ৩ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজাপুর কলেজ এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের সময় রাজাপুর কলেজ এলাকায় বনপাড়া থেকে পাবনাগামী একটি ট্রাক বিপরীতমুখী ইজিবাইককে আঘাত করে এবং তা পালিয়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইজিবাইক চালক রান্টু মারা যান এবং ৪ জন আহত হন।
আহতদের প্রথমে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। পরে গুরুতর আহতদের নাটোর সদর এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৈলক্ষ এবং শিপন নামে ২ জন মারা যান।
বনপাড়া হাইওয়ে থানার এসআই শফিউল জানান, ঘাটক ট্রাকটি পাবনার ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন