প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এর অভিনেতা জেমস স্লোয়ান আর বেঁচে নেই। তিনি ২২ জুলাই তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮৫ বছর।
পরিবারের সূত্রে সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ‘দ্য হলিউড রিপোর্টার’-এর মাধ্যমে।
১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন জেমস। তিনি চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার পিতা জেমস সিনিয়র ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি যুক্তরাষ্ট্রের আর্মিতে তিন বছর কাজ করেছিলেন। নিউ ইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে শিক্ষা জীবন শেষ করার পর, তিনি জোসেফ পাপের নিউ ইয়র্ক শেকসপিয়র ফেস্টিভ্যালে তলোয়ার খেলার কোরিওগ্রাফার হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৯ সালে আর্থার কোপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে তিনি ব্রডওয়েতে প্রবেশ করেন। পরবর্তী বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।
স্লোয়ানের দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের জন্য বেশ কিছু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। ১৯৭৩ সালে জর্জ রয় হিলের অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এ ‘মটোলা’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি ‘জানাদু’-তেও তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এছাড়া ১৯৮৩-৮৪ সালের দিকে এবিসির একটি কমেডি নাটকে (সিটকমে) তিনি জনপ্রিয় অভিনেত্রী ম্যাডেলিন খানের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন।
‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের কাছে তিনি সমানভাবে পরিচিত ছিলেন। নব্বইয়ের দশকে ‘দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’ সিরিজে চারটি ভিন্ন চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন। পর্দার পেছনে কণ্ঠশিল্পী হিসেবেও তিনি সফল ছিলেন। ১৯৮৯ সাল থেকে টানা ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ি ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনের প্রধান কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন তিনি।
জেমস স্লোয়ানের দীর্ঘ টিভি ক্যারিয়ারে ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’, ‘কোজাক’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘মার্ডার, শি রোট’, ‘দ্য এক্স-ফাইলস’-এর মতো অসংখ্য জনপ্রিয় শোতে তিনি যুক্ত ছিলেন।
ব্যক্তিগত জীবনে, তিনি ১৯৭৩ সালে অভিনেত্রী ডেইর্ড্রে লেনিয়ানকে বিয়ে করেন। তাদের পরিবারে ছেলে ড্যানিয়েল এবং মেয়ে সামান্থা স্লোয়ান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন