প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় অবৈধভাবে পাইপের মাধ্যমে বালু ভরাট কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। অভিযানের ফলে বালু ভরাটের জন্য ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ পাইপ ধ্বংস করে কার্যক্রমটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা এবং মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন স্থানে এ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি পাইপ বসিয়ে অবৈধভাবে বালু ভরাট করে আসছিল—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমানের নেতৃত্বে অভিযানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাটে ব্যবহৃত প্রায় ১ কিলোমিটার পাইপ ভেঙে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালীন স্থানীয় জনসাধারণকে অবৈধ বালু ভরাটের ক্ষতিকর দিক সম্পর্কে সতর্ক করা হয় এবং এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুর রহমান জানান, অবৈধ বালু ভরাটের কারণে স্থানীয় পরিবেশ, রাস্তাঘাট ও ঘরবাড়ির মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন