প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসির সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। উপাচার্য কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে রাবার, লিচু ও কামরাঙ্গার চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়। এর মধ্যে রাবার, রঙ্গন, বাগানবিলাস, গাঁদা, পেয়ারা, আতা, আমলকি, সিজিয়াম, চায়না থ্রি লিচু, কাঠবাদাম, সোনালু ও করবীসহ বিভিন্ন প্রজাতির গাছ অন্তর্ভুক্ত ছিল।
বৃক্ষরোপণ শেষে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের প্রয়োজনে কিছু গাছ সরিয়ে অন্যত্র স্থানান্তর এবং কিছু গাছ অপসারণ করতে হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় আমরা তার চেয়ে অধিক পরিমাণে গাছের চারা পরিকল্পিতভাবে রোপণ করছি।’
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. রাজু আহমেদ, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা-প্রিন্স)।
এ ছাড়া পূবালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক ও ময়মনসিংহ অঞ্চলের অঞ্চল প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া, সহকারী মহাব্যবস্থাপক ও ত্রিশাল শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ আলী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন