প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য দুই বছরের রিসার্চ পিএইচডি ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করেছে। নির্বাচিত শিক্ষার্থীরা এই ফেলোশিপের মাধ্যমে টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন এবং গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত যেকোনো বর্ষের শিক্ষার্থী এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
গবেষণা প্রস্তাবের মান, সম্ভাব্য প্রভাব ও সুপারিশপত্র আবেদন মূল্যায়নে গুরুত্ব পাবে। নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না দিলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচিত হবে না।
নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন -
> দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক ফি।
> বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড।
> জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের খরচ।
> মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ।
> মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ।
মেটা জানায়, ফেলোশিপের আওতায় দুই বছরের জন্য টিউশন, স্টাইপেন্ড ও গবেষণাসংক্রান্ত সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
> স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।
> যেকোনো জাতীয়তার শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
> এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে যুক্ত থাকতে হবে।
> ফেসবুক থেকে ইতোমধ্যে অন্য কোনো অনুদান পেলে এই ফেলোশিপের জন্য আবেদন করা যাবে না।
সময়সূচি
আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭- এর মধ্যে
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময় নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ক্ষেত্র নির্বাচন করতে হবে। পাশাপাশি দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।
আবেদন করতে এবং নির্দেশাবশি জানতে এখানে ক্লিক করুন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন