প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহের শৈলকুপায় সালিশি বৈঠকের সময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
এটি ঘটে বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ি গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ অক্টোবর বড়মৌকুড়ি গ্রামের শাওন হোসেনকে মাদকসেবী সন্দেহে পুলিশ আটক করে। পরে ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়টি নেগেটিভ আসায় তাকে মুক্তি দেওয়া হয়। পরবর্তী দিন ৬ তারিখে শামীম হোসেন নামে অপর একজনকে আটক করা হলে তারও ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ আসে।
শাওনের অভিযোগ, একই গ্রামের শামীম হোসেন শত্রুতার কারণে তাকে মাদকসেবী হিসেবে উল্লেখ করে পুলিশের কাছে মিথ্যা তথ্য প্রদান করেছেন। এই বিষয়টি নিয়ে বুধবার রাতে গ্রামে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশ চলাকালে শাওন ও শামীমের পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের মধ্যে ৫ জনকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়।
শৈলকূপা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন