প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখা, বিভাগভিত্তিক মারামারি প্রতিরোধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য তিনটি দাবি উত্থাপন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। এই দাবির প্রেক্ষিতে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি প্রদান করেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপিটি জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে বিভিন্ন ছোটখাটো ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটছে। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ক্যাম্পাসে ভীতি ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রশাসন যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে যেকোনো সময় অপ্রীতিকর বা বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করা হয়।
শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনটির তিনটি দাবি অন্তর্ভুক্ত রয়েছে—
১. বিভাগভিত্তিক সংঘর্ষ বন্ধে কঠোর পদক্ষেপ:
ক্যাম্পাসে যেকোনো ধরনের সংঘর্ষ ও বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সাম্প্রতিক বিভাগভিত্তিক সংঘর্ষের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে দায়ীদের শনাক্ত করে একাডেমিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. নিরাপত্তা জোরদার:
ক্যাম্পাসের প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী এবং সার্বক্ষণিক নজরদারি বৃদ্ধি করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা শুরুতেই নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
৩. কাউন্সেলিং ও সচেতনতা বৃদ্ধি:
বিভাগভিত্তিক বিরোধ নিরসনের জন্য শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে নিয়মিত ‘কাউন্সেলিং’ এবং সচেতনতামূলক সভার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের মানসিক উৎকণ্ঠা কমানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতা বৃদ্ধিতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করা হবে।
স্মারকলিপিতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপদ শিক্ষাজীবন এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন