প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন ইরান কর্তৃক অক্ষত অবস্থায় জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নির্দেশনা ও নিয়ন্ত্রণব্যবস্থার নিয়ন্ত্রণ গ্রহণের পর, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী ড্রোনটিকে নিচে নামিয়ে আনে।
প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের এমকিউএম-১৭০ মডেলের একটি গোয়েন্দা ও ডিকয় ড্রোন জব্দ করেছে আইআরজিসি। এই ড্রোনটি পারস্য উপসাগরীয় উপকূল এবং হরমুজ প্রণালি এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত ও মানচিত্র তৈরির কাজে নিয়োজিত ছিল।
আইআরজিসির নৌবাহিনী জানায়, ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেখা গেছে যে, এটি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের একটি দেশ থেকে উড়ানো হয়েছিল।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনটি অক্ষত অবস্থায় জব্দ হওয়ায় এর বিভিন্ন সরঞ্জাম, সংরক্ষিত তথ্য এবং পরিচালিত মিশনের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবে ইরানি বাহিনী।
যুক্তরাষ্ট্রের গ্রিফন অ্যারোস্পেস নির্মিত এমকিউএম-১৭০ আউটল’ ড্রোনটি মূলত আকাশপথে সম্ভাব্য হুমকির শনাক্তকরণ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা এবং প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল।
এ ধরনের অভিযানের মাধ্যমে সামরিক অবস্থানের ছবি তোলার পাশাপাশি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া, ড্রোন শনাক্ত করার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতাও যাচাই করা যায়।
এর আগে বৃহস্পতিবার, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানায়, হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি এমকিউ-১ গোয়েন্দা ড্রোন শনাক্ত করে তারা ভূপাতিত করেছে। ইরানের জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বিত নতুন একটি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন