প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি মসজিদের ভেতরে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে স্থানীয় জনগণের হাতে আটক হয়েছেন ইয়ানবী (৩২) নামে এক যুবক। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাবো ভড়ভিটা এলাকার হাজী আব্দুর রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে। রাতের দিকে, স্থানীয় বাসিন্দারা ওই যুবককে পুলিশে সোপর্দ করেন।
আটককৃত ইয়ানবী বরাবো ভড়ভিটা এলাকার অধিবাসী।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ইয়ানবী নামের যুবক সোমবার বিকেলে মসজিদে প্রবেশ করে কোরআন শরীফের সঙ্গে অবমাননাকর আচরণ করেন। পরে তিনি মসজিদ থেকে বের হয়ে গেলে স্থানীয় জনগণ সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে আটক করেন। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ রাত সাড়ে ১০টার দিকে এসে ওই যুবককে হেফাজতে নেয়।
স্থানীয়দের দাবি, ইয়ানবী মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ। তবে পুলিশের পক্ষ থেকে তার মানসিক অসুস্থতার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে পুলিশ জানিয়েছে, পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, কোরআন অবমাননার অভিযোগে স্থানীয় জনগণের কাছ থেকে ওই যুবককে হেফাজতে নিয়ে থানায় আনা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন