প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মুন্সীগঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি পরিচালনা করে র্যাব-১০ ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে পদ্মাসেতু উত্তর থানার মেদেনীমণ্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজার সংলগ্ন খুলনাগামী লেনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল মেদেনীমণ্ডল এলাকায় অভিযান চালায়। এ সময় পদ্মাসেতু টোলপ্লাজার খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে ইয়াসিন ও আব্দুল আলীমকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা। তাঁদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় র্যাব।
মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব-১০।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন