প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরে একটি কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব জাহিদ মুন্সির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে এবং ব্যক্তিগত গোপনীয় ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তথ্য অনুযায়ী, প্রায় চার মাস আগে কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির ছেলে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গিয়ে ওই ছাত্রীর সঙ্গে পরিচয় ঘটে। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে জাহিদ মুন্সি কলেজছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন। পরবর্তীতে ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে তাকে পূবাইলের মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করা হয়।
কলেজছাত্রী জাহিদ মুন্সিকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে তাকে মারধর করা হয়। গত মঙ্গলবার ভুক্তভোগী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন, জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে। এরপর ভুক্তভোগীর বড় বোন কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
অভিযোগের বিষয়ে জানতে জাহিদ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণমাধ্যমকে জানান, "মামলার পর অভিযুক্তকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন