প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অটিজম এবং প্রতিবন্ধিতা নিয়ে বসবাসকারী ব্যক্তিদের শুধুমাত্র সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক কর্মকাণ্ড ও সমাজের সক্রিয় অংশীদার হিসেবে প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে জাতিসংঘ সদর দপ্তরে অটিজম বিষয়ক আয়োজিত এক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও সহায়তা নিশ্চিত করার জন্য জাতীয় ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রমাণভিত্তিক সমাধান গ্রহণ, দক্ষ জনবল উন্নয়ন এবং উদ্ভাবন ও বিনিয়োগ বৃদ্ধি অপরিহার্য।
আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের উদ্যোগগুলো টেকসই জাতীয় সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে হবে। একই সঙ্গে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপযুক্ত সুযোগ নিশ্চিত করার প্রয়োজনীয়তা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন