প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রংপুরের মিঠাপুকুরে একটি অটোরিকশার ভেতরে ঘুমন্ত অবস্থায় শরিফুল ইসলাম (৩৫) নামে এক চালকের মৃত্যু ঘটে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়া মোড়ে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুয়া মোড়ে অটোরিকশার ভেতর ঘুমিয়ে ছিলেন চালক শরিফুল ইসলাম। এ সময় ভাড়ায় যাওয়ার জন্য এক পথচারী তাকে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন।
পরে স্থানীয়রা অটোরিকশার কাছে গিয়ে চালককে মৃত অবস্থায় দেখতে পান। মৃত শরিফুল ইসলাম মিঠাপুকুর উপজেলার কৃষ্ণপুর সোনারপাড়া এলাকার আব্দুল গণির ছেলে। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এ বিষয়ে বলেন, ‘শরিফুল ইসলাম নামে ওই অটোরিকশাচালক ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। পরে স্থানীয়রা তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন