প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের মুম্বাইয়ে একটি দ্রুতগতির বিএমডব্লিউ প্রাইভেট কার সেতু থেকে পড়ে যাওয়ার ঘটনায় তিনজন তরুণের মৃত্যু হয়েছে। এ ছাড়া, আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোরের দিকে মুম্বাইয়ের কোস্টাল রোডে এই দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির
কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। সেতুর ওপর ওঠার পর চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ফলে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার পর চারজনকেই নায়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া, ২০ বছর বয়সী এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে শনয় গজ্জল (২১) ও ধিরিয়া শেঠ (১৭) নামে দুজনের পরিচয় জানা গেছে। অন্য নিহতের বয়স আনুমানিক ২৫ বছর, তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
রোববার ভোর ৫টা ২০ মিনিটে কোস্টাল রোড কন্ট্রোল রুমে দুর্ঘটনার খবর আসে। গাড়িটি সেতুর ঝুলন্ত একটি সাইনবোর্ড ভেঙে ফেলে। দুর্ঘটনার ফলে বিএমডব্লিউটির ছাদ দুমড়ে যায়, উইন্ডশিল্ড চূর্ণ হয়ে যায় এবং সামনের অংশ পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন