প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মীরেরটেক বাজার এলাকায় জলাবদ্ধতার সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (২২ জুলাই) বিকেলে 'মীরেরটেক এলাকার সর্বস্তরের জনগণ' ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন বয়সের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সামান্য বৃষ্টিতেই মীরেরটেক বাজার এবং এর আশেপাশের এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের নিত্যদিনের যাতায়াত এবং স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে কলতাপাড়া, মীরেরটেক বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পাশের এলাকাটিতে পানি জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
এ সময় বক্তারা জানান, জলাবদ্ধতার হাত থেকে রেহাই পেতে দ্রুত একটি কার্যকর পাইপলাইন অথবা কালভার্ট নির্মাণের জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ড্রেনেজ ব্যবস্থার সঠিক উন্নয়ন না হলে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে বিষয়টি আমলে নিয়ে উক্ত এলাকায় একটি কালভার্ট বা ড্রেনেজ পাইপলাইন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন