প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শুক্রবার সোনার দাম সমন্বয় করেছে। সেই সময় ২২ ক্যারেটের সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়।
রোববার (১১ অক্টোবর) দেশের বাজারে এই নির্ধারিত দামে সোনা বিক্রি হচ্ছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা রাখা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বৃদ্ধি করে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা বৃদ্ধি করে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ৫ অক্টোবর বাজুস সোনার দাম কমিয়েছিল। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে ২১ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনার দাম ১ হাজার ৩৪১ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা রাখা হয়েছিল।
অর্থাৎ, ৫ অক্টোবর দাম কমানোর চার দিনের মাথায় বাজুস আবারও সোনার দাম বৃদ্ধি করেছে। নতুন করে দাম সমন্বয় না হওয়া পর্যন্ত দেশের বাজারে এই দামেই সোনার গহনা বিক্রি হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন