প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ ২১ বছরের ইতিহাসে এই প্রথমবার লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনার জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কোচ লিওনেল স্ক্যালোনি নতুন দল গঠন করেছেন, যেখানে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মেসি নেই।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে মেসির। এরপর থেকে তিনি জাতীয় দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছেন। দীর্ঘ সময় ধরে দলের নেতৃত্ব দিয়েছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা জিতেছেন। তার নেতৃত্বে আর্জেন্টিনা ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকার শিরোপা জিতেছে।
মেসির জাতীয় দল থেকে বিদায়ের পর এটি স্ক্যালোনির প্রথম দল ঘোষণা। আগামী নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলবে। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরায় উরুগুয়ের বিরুদ্ধে এবং ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার মুখোমুখি হবে তারা।
নতুন স্কোয়াডে তিনটি উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে। প্রথমবার ডাক পেয়েছেন চেলসির ২১ বছর বয়সি ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। দলে ফিরেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল এবং পারমার মারিয়ানো ত্রোইলো। স্ক্যালোনি পালমেইরাসের আগুস্তিন জিয়াই এবং ফ্লাকো লোপেজকেও রেখেছেন। তবে মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দি পল এবং জিওভানি লো সেলসো এবার দলে জায়গা পাননি।
আর্জেন্টিনার স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো, সান্তিয়াগো বেলত্রান।
ডিফেন্ডার: গনজালো মন্তিয়েল, অগাস্তিন গিয়াই, অ্যারন আনসেলমিনো, মারিয়ানো ত্রোইলো, লিওনার্দো বালের্দি, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, রোমান ভেগা, এজেকুয়েল ফার্নান্দেজ।
মিডফিল্ডার: ম্যাক্সিমো পেরোনে, এজেকুয়েল পালাসিওস, ভ্যালেন্তিন বারকো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা, হুয়ান হোসে লোপেজ
ফরোয়ার্ড: জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেজ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন