প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহস্রাধিক শিক্ষার্থী আবারও সড়ক অবরোধ করেছেন পুরোনো বাণিজ্য মেলার মাঠ পুনরুদ্ধারের দাবিতে।
বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা চীন মৈত্রী সিগন্যালে অবস্থান নেন।
সেখানে সড়ক অবরোধ করে তারা কর্মসূচি পালন করেন। এর ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। একই সঙ্গে, শেরেবাংলা নগরে অবস্থিত গণপূর্ত কমপ্লেক্সের সামনে কুশপুত্তলিকা দাহ করারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।
এর আগে মঙ্গলবার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শিক্ষার্থীরা সব পর্যায়ের পরীক্ষা বর্জন এবং বেলা ১১টার পর সকল ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে আন্দোলনরত সব ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়ে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দেন।
এই প্রেক্ষাপটে বুধবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব পর্যায়ের শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে। গত ২৭ অক্টোবর থেকে পুরোনো বাণিজ্য মেলার মাঠ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি দাবি করে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ওই দিন মাঠে সচিবালয় নির্মাণের উদ্দেশ্যে চলমান মাটি পরীক্ষার যন্ত্রপাতি ও গাড়ি জব্দ করে তারা ক্যাম্পাসে নিয়ে আসেন।
পরদিন মেলা বন্ধের আলটিমেটাম দেওয়ার পর মাঠের বিভিন্ন স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। ২৯ অক্টোবর শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। ওই দিনই জাতীয় যুবমেলাসহ সব ধরনের মেলা স্থগিতের ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মাঠের স্থাপনা অপসারণ না করা এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রতিবাদে গত ২ নভেম্বর চূড়ান্ত পদক্ষেপ হিসেবে মাঠটি নিজেদের দখলে নেন আন্দোলনকারীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন