প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। ঢাকায় জানাজা শেষে মরদেহটি চট্টগ্রামের রাউজানে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
রোববার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের মাধ্যমে রোটনের মরদেহ দেশে আনা হয়। এ বিষয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান তথ্য প্রদান করেছেন। মরদেহটি গ্রহণ করেন রোটনের স্ত্রী আরেফা সুলতানা।
এর আগে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে রোটন মারা যান। তার স্ত্রী জানিয়েছেন, রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন। মৃত্যুর ছয় দিন আগে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছিল।
রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। চিকিৎসার জন্য তিনি দুই বছরের বেশি সময় ধরে কলকাতায় অবস্থান করছিলেন।
ছাত্রলীগের দায়িত্ব পালন শেষে রোটন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হয়ে ওঠেন। ২০২১ সালে তাকে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে নিযুক্ত করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন