প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভোলা, ২৭ আগস্ট, ২০২৬ : কোস্ট গার্ডের একটি বিশেষ অভিযানে ১৪ শ’ পিস ইয়াবাসহ মোছাম্মত রুমি (২৪) নামের এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক হওয়া মোছাম্মত রুমি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কালাবাইজাবুনিয়া লিচুবাগান গ্রামের সেগুনবাগান এলাকার বাসিন্দা, যিনি মৃত মো. কবির হোসেনের স্ত্রী।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা মো. সালমান বিন শওকত গতকাল বুধবার সন্ধ্যা ৬ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় গতকাল বুধবার সকাল ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকা থেকে ৭ লাখ টাকা মূল্যের ১৪ শ’ পিস ইয়াবাসহ একজন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন