প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। পদত্যাগের ফলে রাষ্ট্রপতির পদ বর্তমানে শূন্য অবস্থায় রয়েছে। সংবিধান অনুযায়ী, নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল বেলা স্পিকারের কাছে মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি পদত্যাগ করার জন্য স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্র পাঠাতে পারেন। এছাড়া ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা অনুপস্থিতি, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অক্ষম হলে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানের ১২৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে, মৃত্যু বা পদত্যাগের কারণে, পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা আবশ্যক। সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন।
এরপর সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বিদ্যমান রয়েছে। ফলে বিএনপির মনোনীত ব্যক্তির পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, তা নিয়ে বিএনপির শীর্ষপর্যায়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।
আজ দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঢাকায় ফিরে আসেন। গত ১৯ জুলাই চিকিৎসার জন্য তিনি ব্যাংককে গিয়েছিলেন। তার সফরসূচি অনুযায়ী আগামী রোববার দেশে ফেরার কথা থাকলেও, দুই দিন আগে তিনি দেশে ফিরে আসেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন