প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতিসংঘে অনুষ্ঠিত ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল সামাজিক সুরক্ষা কর্মসূচিকে একত্রিত করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। একই সঙ্গে, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমের সুবিধা যেন বিশ্ববাসী সমানভাবে পায়, সেই উদ্দেশ্যে জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের জন্য আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে তিনি এই বক্তব্য দেন।
নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে দেশে ফ্যামিলি কার্ড এবং স্পোর্টস কার্ডের বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োটেকনোলজি এবং বিজ্ঞানের নতুন যুগে প্রবেশ করছে। যদিও প্রযুক্তি দ্রুত এগিয়ে যাচ্ছে, তবুও এর সুবিধা এখনো সবার জন্য সমান নয়।
বাংলাদেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান ডিজিটাল সক্ষমতা নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে, উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগাতে উন্নত প্রযুক্তি, জ্ঞান এবং গবেষণার সুযোগ সবার নাগালের মধ্যে আনতে হবে।
তারেক রহমান বলেন, "আমরা চাই না, আজকের ডিজিটাল বিভাজন আগামী দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভাজনে পরিণত হোক।"
রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমার, তাই এর সমাধানও সেখানেই নিহিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, "জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ মাতৃভূমি মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র সমাধান।"
সূত্র: ইউএনবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন