প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মাছ বাজারে এসেছে ১৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির কোরাল মাছ। সুন্দরবন এলাকার সমুদ্র উপকূল থেকে ধরা পড়া মাছটি দেখতে বাজারে ভিড় করছেন ক্রেতা ও উৎসুক মানুষ। মাছটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫০০ টাকা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) কাজীর দেউড়ি বাজারের মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সুন্দরবন এলাকার একটি মাছ ধরার ঘাট থেকে দুইদিন আগে আমাকে ফোন করে মাছটির বিষয়ে জানানো হয়। পরে মাছটি কেনার সম্মতি দিই। মাছটি ১ লাখ ১০ হাজার টাকায় কিনতে হয়েছে। পরিবহনে খরচ হয়েছে আরও ১০ হাজার টাকা। ইতোমধ্যে প্রায় ৪০ কেজি মাছ অগ্রিম বুকিং হয়েছে। শনিবার (২৫ জুলাই) পর্যন্ত বুকিং চলবে। এরপর বুকিং অনুযায়ী মাছ কেটে ক্রেতাদের কাছে সরবরাহ করা হবে।
তিনি আরও বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর বাজারে আসে না। তাই মাছটি দেখতে যেমন মানুষের আগ্রহ তৈরি হয়েছে, তেমনি ভালো মানের সামুদ্রিক মাছ হওয়ায় অনেক ক্রেতা আগেভাগেই বুকিং দিচ্ছেন।
সামুদ্রিক কোরাল মাছ স্বাদ ও পুষ্টিতে সমৃদ্ধ। এটি সাধারণত বঙ্গোপসাগর এবং অন্যান্য উষ্ণ জলের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন