প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গুগল ম্যাপসে সঠিক গন্তব্য খুঁজে পাওয়ার জন্য রাস্তার নাম ভুল হলে তা সংশোধন করার পাশাপাশি নতুন রাস্তার নাম যুক্ত করার সুযোগ রয়েছে। এই কারণে অনেক ব্যবহারকারী অচেনা স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য গুগল ম্যাপসকে ব্যবহার করেন।
যদিও ব্যবহারকারীদের দেওয়া তথ্য যাচাই করে প্রকাশ করা হয়, তবুও কখনো কখনো ভুল তথ্য গুগল ম্যাপসে স্থান পেয়ে যায়। চীনের বেইজিংয়ে গে ইউলু নামের একজন ব্যক্তি ভুল তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ করতে উদ্যত হন।
২০১৩ সালে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় একটি রাস্তার নামের সাইনবোর্ড না থাকার কারণে বিষয়টি গে ইউলুর দৃষ্টিগোচর হয়। প্রশাসনিক জটিলতার কারণে সাইনবোর্ডটি বসানো সম্ভব হয়নি। এরপর গে ইউলু নিজেই একটি সাইনবোর্ড তৈরি করে সেখানে স্থাপন করেন। সাইনবোর্ডে রাস্তার নাম লেখা হয় ‘গে ইউ লু’। চীনা ভাষায় ‘লু’ শব্দের অর্থ রাস্তা এবং এটি গে ইউলুর নামেরও অংশ। ফলে স্থানীয়দের কাছে সাইনবোর্ডে লেখা নামটি অস্বাভাবিক মনে হয়নি। সরকারি সাইনবোর্ডের মতো দেখতে হওয়ায় অনেকেই সেটিকে প্রকৃত রাস্তার নাম হিসেবে গ্রহণ করেন।
গে ইউলুর তৈরি সাইনবোর্ডটির প্রভাব সম্পর্কে হয়তো তিনি নিজেও ভাবেননি। ২০১৫ সালের মধ্যে ‘গে ইউ লু’ নামটি সরকারি নথিতে অন্তর্ভুক্ত হয়ে যায়। এরপর নামটি বিভিন্ন মানচিত্র ও নেভিগেশন সেবায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুগল ম্যাপসে রাস্তার নামটি দেখা যায়। পরে বিষয়টি ধরা পড়লে সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয় এবং বিভিন্ন মানচিত্রে রাস্তার নাম সংশোধন করা হয়। তবে এর আগে গে ইউলু কয়েক বছর ধরে নিজের নামে একটি রাস্তার নাম সরকারি নথি ও অনলাইন মানচিত্রে থাকার বিরল অভিজ্ঞতা অর্জন করেন।
অনলাইন মানচিত্রে রাস্তার নাম পরিবর্তন বা নতুন রাস্তা যুক্ত করার ক্ষেত্রে সরকারি সংস্থার তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদেরও তথ্য সংশোধন বা নতুন তথ্য যোগ করার সুযোগ রয়েছে। গুগল ম্যাপসে প্লাস (+) আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ভুল রাস্তার নাম সংশোধনের প্রস্তাব দিতে পারেন। মানচিত্রে কোনো রাস্তা না থাকলে সেটিও যোগ করার সুযোগ রয়েছে। তবে ব্যবহারকারীদের দেওয়া তথ্য সরাসরি মানচিত্রে প্রকাশ করা হয় না। ভুল বা ভুয়া তথ্য প্রতিরোধের জন্য গুগল মানবকর্মীর পাশাপাশি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এসব তথ্য যাচাই করে।
গে ইউলুর দেওয়া রাস্তার নাম চীনের জনপ্রিয় মানচিত্র সেবা বাইদু ম্যাপসেও নথিভুক্ত হয়েছিল। রাস্তার নামের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বাইদু মানুষ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে। তবে গে ইউলুর তৈরি সাইনবোর্ডটি সরকারি সাইনবোর্ডের মতো হওয়ায় এটি ভুয়া, বিষয়টি যাচাইয়ের সময় ধরা পড়েনি বলে ধারণা করা হয়। বাইদু ম্যাপসে নামটি যুক্ত হওয়ার পর সেটি অন্যান্য মানচিত্র সেবাগুলোতেও ছড়িয়ে পড়ে। অ্যাপল ম্যাপস, গুগল ম্যাপস ও অটোনাভির মতো সেবাতেও একসময় ‘গে ইউ লু’ নামটি দেখা যায়।
সূত্র: বিজিআর ডটকম
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন