প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বিলপাড় ডুয়াইগাঁওয়ের কাজী শামসুল আলমের নিকটবর্তী একটি ব্রিজ এবং ১ কিলোমিটার দীর্ঘ ইটের রাস্তা দীর্ঘ ৩০ বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। এই রাস্তা ব্যবহার করে কয়েকটি গ্রামের প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার লোক প্রতিদিন খুব কষ্টে চলাফেরা করে আসছে। ব্রিজটির প্রায়ই ভেঙে থাকার কারণে রাতের বেলায় পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সিএনজি অটো এবং বাইক এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে উল্টে দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে গ্রামবাসীদের মধ্যে রইছ উদ্দিন, আলী আকবরসহ অনেকেই গণমাধ্যম কর্মীদের জানান, ৩০ বছর আগে একজন ব্যক্তি সরকারি বরাদ্দ এনে রাস্তা নির্মাণ করেছিলেন। সেইসাথে ব্রিজটিও সরকারি বরাদ্দে নির্মিত হয়েছিল। গত ২০ বছর ধরে এই ব্রিজটি ভেঙে যাওয়ার ফলে তাদের চলাফেরা অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তারা জানতে চান, আদৌ কি গ্রামীণ অবকাঠামোগত এই রাস্তা পুনর্নির্মাণ হবে?
এদিকে উপজেলার সরারচর থেকে ভাগলপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে। অন্যদিকে, সিনেমা হল মোড় থেকে ভাগলপুর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তারও একই অবস্থা বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। তারা দাবি করেছেন, এলজিডির উর্ধ্বতন কর্তৃপক্ষ এই রাস্তা উন্নয়নের জন্য উদ্যোগ নেবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন