প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলের বিরতির পূর্বে একটি বড় ধাক্কা খেয়েছে। ক্লাব ফুটবলে শেষ ম্যাচে রিভার প্লেটের আক্রমণাত্মক মিডফিল্ডার থিয়াগো আলমাদা চোটের শিকার হয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, চোটের কারণে আসন্ন তিনটি প্রীতি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
রোববার (২০ সেপ্টেম্বর) আর্জেন্টিনার ঘরোয়া লিগে হুরাকানের বিরুদ্ধে রিভার প্লেটের ২-১ গোলে পরাজয়ের ম্যাচে আলমাদা শুরু থেকেই মাঠে ছিলেন। কিন্তু মাত্র পাঁচ মিনিটের মাথায় তিনি চোট পান। সতীর্থকে পাস দেওয়ার সময় ব্যথা অনুভব করেন এই মিডফিল্ডার। এরপর তিনি ডাগআউটের দিকে ইশারা করে বদলি হওয়ার জন্য অনুরোধ জানান।
অল্প সময় মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর খেলা চালিয়ে যেতে পারেননি আলমাদা। বাধ্য হয়ে তাকে মাঠ ছাড়তে হয়েছে। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে আট ম্যাচের পাঁচটিতে অংশ নেওয়া এই ফুটবলারকে হারানো ক্লাব এবং জাতীয় দলের জন্য একটি বড় ধাক্কা।
আন্তর্জাতিক বিরতির জন্য তিনটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে আলমাদা অন্তর্ভুক্ত ছিলেন। তার চোটের পর কোচ লিওনেল স্কালোনিকে বিকল্প খেলোয়াড় দলে নেওয়ার বিষয়টি নিয়ে ভাবতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার আন্তর্জাতিক বিরতি শুরু হবে। এরপর ৩ অক্টোবর বুর্কিনা ফাসোর বিরুদ্ধে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ৬ অক্টোবর তারা বেনিনের বিরুদ্ধে খেলবে।
বেনিনের বিরুদ্ধে ম্যাচটি লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে। তাই মেসির বিদায়ী ম্যাচের আগে আলমাদার চোট স্কালোনির পরিকল্পনায় নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন