প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
টাঙ্গাইল, ২৯ জুলাই, ২০২৬: জেলার সখীপুরে ঘটে যাওয়া একটি সড়ক দুর্ঘটনায় ফেরদৌস (৩০) নামে এক বাকপ্রতিবন্ধী যুবক মারা গেছেন।
আজ বুধবার দুপুর ২টার সময় সখীপুর-গোড়াই সড়কের শোলাপ্রতিমা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস উপজেলার শোলাপ্রতিমা গ্রামের গাধুর স্টেশন এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে ছিলেন।
পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্র থেকে জানা যায় যে, ফেরদৌস একটি অটোভ্যান চালিয়ে সখীপুরের দিকে যাচ্ছিলেন।
পথে পেছন দিক থেকে দ্রুত গতির একটি সিএনজিচালিত অটোরিকশা তার অটোভ্যানে ধাক্কা দেয়।
এতে তার চালিত অটোভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাসসকে জানিয়ে বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন