প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের কালিয়াকৈরে রাতের অন্ধকারে একটি কবরস্থান থেকে ৯ মৃত ব্যক্তির কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এটি ঘটেছে বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের চাঁনপুর টেকি বাড়ি কেন্দ্রীয় কবরস্থানে, যেখানে চাঞ্চল্যকর এই চুরির ঘটনা ঘটে।
সকাল বেলার ঘটনার জানাজানি হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, কবরস্থানটিতে দীর্ঘদিন ধরে ময়লা ও আগাছা জমে ছিল। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে ওই আগাছা পরিষ্কার করতে গিয়ে তারা কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখে। পরে কবরের ওপরের মাটি সরিয়ে দেখেন, ভেতরে কোনো কঙ্কাল বা লাশ নেই।
এ বিষয়ে মুহূর্তে এলাকায় তথ্য প্রচারিত হয়ে গেলে মৃতদের স্বজনরা সেখানে আসতে শুরু করেন এবং ভিড় করতে থাকেন। এ সময় এলাকাবাসী কবরস্থানে কিছু জামাকাপড় ও কবর খোঁড়ার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছেন। তারা জানান, ওই কবরস্থানের ৯টি কবরে কঙ্কাল নেই। তবে সকালে খোঁড়া কবরগুলো মাটি দিয়ে ভরাট করে ফেলেন কবরস্থানের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন