প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে র্যাব-২ একটি দেশি শুটারগান উদ্ধার করেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) র্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, রায়েবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় একটি দেশীয় শুটারগান পরিত্যক্ত অবস্থায় রয়েছে, এমন তথ্য র্যাব-২ তাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে। এরপর, তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সেখানে বিশেষ তল্লাশি পরিচালনা করে। এই তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় থাকা শুটারগানটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি সাধারণ ডায়েরি (জিডি) মূলে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে, যাতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন