প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার জন্য পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি বলেন, পুলিশের আরও কিছু কাজ বাকি রয়ে গেছে।
তিনি আরও বলেন, "আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই।" মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করতে গিয়ে এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে জানান, যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হন তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে।
সালাহউদ্দিন আহমেদ জানিয়ে দেন, যদি চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, "চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে।" যদি পুলিশ সদস্যদের সঙ্গে চাঁদাবাজদের সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। তিনি স্পষ্ট করে বলেন, "জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন