প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য দর্শনার্থীদের জন্য একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) যাচাই করার প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. তোফায়েল হোসেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি দর্শনার্থীদের মধ্যে যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়া সচিবালয়ে প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রবেশ সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে। একই সঙ্গে, এর ফলে সরকারি দপ্তরের কার্যক্রমের স্বাভাবিক পরিবেশের ব্যাঘাত ঘটার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে, সচিবালয়ে আগত সকল দর্শনার্থীর জন্য প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাচাই সম্পন্ন হওয়ার পরই দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নিরাপত্তা জোরদার এবং অনুমোদনহীন প্রবেশ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন