প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মার্কিন সেনার সদস্যদের জন্য টেস্টোস্টেরন পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এই পরীক্ষা করতে হবে লড়াইয়ের সক্ষমতা যাচাইয়ের জন্য ৩০ বছর বয়সি এবং এর চেয়ে বেশি বয়সি সেনাদের। তবে, ৩০ বছরের কম বয়সিরা যদি চান, তাহলে তারা এই পরীক্ষা করাতে পারবেন।
ইরানসহ অন্য সংঘাতের প্রেক্ষাপটে গত বুধবার (১৫ জুলাই) তিনি এক ঘোষণায় বলেছেন, নতুন পদক্ষেপটির মাধ্যমে আমাদের যোদ্ধাদের লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক ভিত্তি বা জৈবিক সক্ষমতা রয়েছে কি না, তা যাচাই করা যাবে।
নতুন নীতির অংশ হিসেবে টেস্টোস্টেরন পরীক্ষাকে সেনাবাহিনীর নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। এক্স-এ প্রকাশিত একটি ভিডিও বার্তায় হেগসেথ জানিয়েছেন, সেনা সদস্যদের প্রতিদিন মানসিক ও শারীরিক সক্ষমতার সর্বোচ্চ সীমায় কাজ করতে হয়। নতুন পরীক্ষা নিশ্চিত করবে তাদের জন্য প্রয়োজনীয় টেস্টোস্টেরনের মাত্রা রয়েছে কি না।
এছাড়া, তিনি আরো বলেছেন, যদি কোনো সেনা সদস্যের টেস্টোস্টেরনের মাত্রা নির্ধারিত সীমার নিচে থাকে, তাহলে তিনি চাইলে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করতে পারবেন। তবে কৃত্রিমভাবে টেস্টোস্টেরনের মাত্রা বাড়ানোর চিকিৎসা গ্রহণে আইনগত কোনো বাধা রয়েছে কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
এই সিদ্ধান্ত নারীদের সেনা সদস্যদের মধ্যে প্রশ্ন উত্থাপন করেছে। কারণ নারীদের শরীরে গড়ে পুরুষদের তুলনায় প্রায় ৯০ শতাংশ কম টেস্টোস্টেরন থাকে। তবে নারীদের জন্য এ পরীক্ষার আওতায় আনা হবে কি না, সে বিষয়ে হেগসেথ কোনো মন্তব্য করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন