প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।
পরে রাজধানীর ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী বড় আকারের ইলিশটি কিনে নিয়ে যান। চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট বেপারী জানান, প্রতি মণ ইলিশের দাম উঠেছে ৩ লাখ ৫ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম ৭ হাজার ৬২৫ টাকা।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ধরা পড়ে তিন কেজি ওজনের এই ইলিশ। পরে ভালো দাম পাওয়ার আশায় মাছটি চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।
এদিকে, ইলিশের পুরো মৌসুম এখনো শুরু না হলেও দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় এসব ইলিশ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন