প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের নিকটে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ফলে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনো ২৫ জন নিখোঁজ রয়েছেন।
গ্রিক সংবাদমাধ্যম ‘টু ভিমা’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নৌকাটিতে মোট ৭৭ জন যাত্রী ছিল। নৌকাটি ডুবে যাওয়ার পর গ্রিসের কোস্টগার্ড ৫১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
নিখোঁজদের সন্ধানে গ্রিসের কোস্টগার্ড এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টেক্স যৌথভাবে অভিযান পরিচালনা করছে। অনুসন্ধানের জন্য চারটি নৌযান, একটি উড়োজাহাজ এবং একটি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, সেই তথ্য এখনও গ্রিক কর্তৃপক্ষ জানায়নি। তবে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।
গ্রিক সংবাদমাধ্যম ইআরটি জানিয়েছে, সোমবার থেকে নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে।
এদিকে, গ্রিসে অভিবাসনপ্রত্যাশীদের জন্য আইন যথেষ্ট কঠোর। দেশের ভূখণ্ডে নথিবিহীন অবস্থায় প্রবেশ করলে বিদেশিদের দীর্ঘমেয়াদি প্রশাসনিক আটক, শাস্তি এবং দ্রুত বহিষ্কারের প্রক্রিয়ার সম্মুখীন হতে হয়।
সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন