প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বরিশাল সফরের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রওয়ানা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর।
সোমবার (১৩ জুলাই) ভোরে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়ক পথে রওনা হন। সব স্তরের মানুষের উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসায় তিনি সিক্ত হচ্ছেন। বিএনপির মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় উন্নয়ন বিশ্লেষক ও সুশীল সমাজের মন্তব্য, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অবহেলিত দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের কাজ দ্রুত গতি পাবে। বিশেষ করে এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ আরও বেগবান হবে। পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, এই সফরের মাধ্যমে তা নতুন গতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
দলীয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশাল জেলা, মহানগর এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে বিশেষ সাংগঠনিক বৈঠকে মিলিত হবেন।
এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য দেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন